মঙ্গলবার

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সোনাই বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে এসিআই মোটরস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোনাই বেগম জাগীর এলাকার শামীমের স্ত্রী এবং সোনা মিয়ার মেয়ে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুপুরে সোনাই বেগম মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অজ্ঞাত গাড়ি ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ