মঙ্গলবার

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিএনপি নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ফয়সাল উদ্দিন হাশমি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীরা এ মানববন্ধন করেন। পুলিশের এক সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বারবার এই মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করছে অভিযোগ করে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছরেও হাশমি হত্যার বিচার মেলেনি।

তাদের অভিযোগ, ২০১৮ সালে ঢাকা জেলা যুবলীগের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহুর নেতৃত্বে একদল সন্ত্রাসী উপুর্যপরি ছুরিকাঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে হাশমিকে। হাশমির মা বারবার আদালতের আঙ্গিনায় গিয়েও কোন বিচার পাননি। এখন যদি হাশমি হত্যার বিচার না হয় তাহলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ