নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর বাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার পক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কয়েক’শ গ্রামবাসী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন।
এসময় আরোও বক্তব্য রাখেন মুফতি আবু বকর বিন আইয়ুব, হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক খেলাফত মজলিশ নেতা ওমর ফারুক, জেলা এনসিপির সাংগঠনিক আরিফুল ইসলাম, আতাউর রহমান, আবু মনসুর সোহাগ, আব্দুল করিম, সোহরাব মাষ্টার, মোফাজ্জল হোসেন, ওয়াজেদ আলী খান, মোশারফ হোসেন, আব্দুল খান, আব্দুল জাব্বার সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলা এবং আরবি মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন আশিকুল ইসলাম। জনকল্যান ও ইনসাফভিত্তিক মডেল ইউনিয়ন গড়তে হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার এর বিকল্প নাই। দিঘী ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে আশিকুল ইসলামের কোন বিকল্প নাই। যে কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার-কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।

