ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
বর্তমান আইন-শৃঙ্খলাটা আরো উন্নত এবং ভালো করা যাবে যদি জনগণ আমাদের সহযোগিতা করে, রথ যাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।
ঢাকার ধামরাইয়ে প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে ৪০০ বছরেরও বেশি পুরানো শ্রী শ্রী যশোমাধব রথের যাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।শু
ক্রবার (২৭শে জুন) ধামরাই বাজারে এ রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। এই ঐতিহ্যবাহী উৎসবটি প্রায় চারশো বছর ধরে চলে আসছে। রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়।
ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জুলাই আন্দোলনের আহত এবং নিহতদের স্মরণ করে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইন-শৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো হয়ে যাবে জনগণ সহোযোগিতা করলে। তিনি আরো বলেন,উপমহাদেশের জগন্নাথ দেবের রথযাত্রার থাকলেও ধামরাইতে যশো মাধবের রথযাত্রা কথা জানাযায়।
মানুষ এখন শান্তিতে আছে। রত টানের রশি উদ্বোধন শেষে রথ টানা শুরু হয়। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ হল বিশাল আকারের রথ, যাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি স্থাপন করে শোভাযাত্রা করা হয়। এই রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থাকে।
ভক্তরা রথটিকে ঘিরে উল্লাস করে এবং রথের চারপাশে কলা-চিনি ছিটানো হয়।
রথযাত্রা উৎসবটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মিলন ও সংস্কৃতিরও উৎসব ধামরাই বাসী উদযাপন করে।
রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ হল বিশাল আকারের রথ, যাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি স্থাপন করে শোভাযাত্রা করা হয়। এই রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থাকে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রথযাত্রা উৎসব।

