মঙ্গলবার

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে অবৈধ দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার স্টার ব্রিকস ও হাটিপাড়া এলাকায় পিএইচবি ব্রিকস নামে দুইটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

এসময় স্টার ব্রিকস সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দেড় লক্ষ টাকা ও পিএইচবি ব্রিকস আংশিক ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে স্টার ও পিএইচবি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে।

তাদের কোন বৈধ কাগজ পত্র না থাকায় স্টার ব্রিকস সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপরটি পিএইচবি ব্রিকস আংশিক ভেঙ্গে দিয়ে দুইটি ভাটা মালিককে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ