রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে নিখোঁজের পরদিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের পরদিন হায়দার আলী (১২) নামে স্কুলপড়ুয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিস ও ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকায় গাজীখালী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

হায়দার আলী উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের দীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করতেন।

হায়দার আলীর বাবা দ্বীন ইসলাম বলেন, আমার ছেলেকে কে বা কারা এতো বড় ক্ষতি করলো জানি না। তিনি বার বার কান্নায় মূর্ছা খাচ্ছেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে শিশু হায়দার আলী নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় ও আত্বীয় স্বজনের বাড়ি খোজ নিয়েও তাকে পাওয়া যায় নি। পর দিন মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এলাকাবাসী হায়দারের খেলনা ফুটবল দেখেতে পায় নদীতে। তখন স্থানীয়রা ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে হায়দার আলী নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে।

ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুর ফুটবল গাজীখালি নদীর পাড়ে দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থানে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। এরপর ধামরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করি।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) রাজু মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ